গ্রাফিক্স ডিজাইনার হতে সম্পূর্ণ ফুল টিউটোরিয়াল
একটি পোস্ট পড়ে হয়ে যান গ্রাফিক্স ডিজাইনার! অবাক হবেন না। বিস্তারিত পোস্ট পড়ার দাওয়াত রইলো, কারণ এই পোস্ট আপনি সফল ভাবে পড়তে পারলে আপনাকে আর গ্রাফিক্স ডিজাইনিং শিখতে কোন কোর্স করা লাগবে না। আজকে গ্রাফিক্স নিয়ে লিখা শুরু করলাম। আচ্ছা চলেন শুরু করি! শুরুতেই জানি গ্রাফিক্স ডিজাইন কী? গ্রাফিক শব্দটির অর্থ ড্রইং বা রেখা। গ্রাফিক শব্দটি সেই সব চিত্রগুলোকে বুঝায় যে চিত্রগুলোর সফল পরিসমাপ্তি ড্রইং এর উপর নির্ভরশীল। গ্রাফিক শব্দটি আলাদা ভাবে বোঝার পর বুঝতে হবে ডিজাইন শব্দটির অর্থ। ডিজাইন শব্দটির অর্থ পরিকল্পনা বা নকশা। এখন আপনি কেনো গ্রাফিক্স ডিজাইনার হবেন? বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা প্রচুর। কারণ মনে করুন আমি একটি এপস বানালাম, আমাকে কিন্তু গ্রাফিক্স ডিজাইনারের কাছ থেকে লগো বানাতে হবে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে যান তাহলে আপনি অনলাইন বা অফলাইন দুই যায়গায় কাজ করতে পারবেন। এইবার আসি কীভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবেন? গ্রাফিক্স ডিজাইনের অনেক সেক্টর আছে। আপনি গ্রাফিক্স ডিজাইনার হবার আগে ঠিক করে নিবেন আপনি কী নিয়ে কাজ করবে...

