বিটিসিএল থেকে কিভাবে .com.bd ডোমেইন কিনবেন
বিটিসিএল থেকে কিভাবে .com.bd ডোমেইন কিনবেন পড়তে সময় লাগবেঃ ১ মিনিট ৫০ সেকেন্ড বিটিসিএল থেকে ডোমেইন কিনতে কত টাকা লাগবে, কত সময় লাগবে, কিভাবে ডোমেইন সার্চ করবেন, কি কি ডকুমেন্ট লাগবে; সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ✅ প্রথম ধাপঃ আপনার কাঙ্খিত ডোমেইন এভেইলেবল আছে কিনা সেটা জানার জন্য এই লিঙ্কে যেয়ে সার্চ করুন https://bdia.btcl.com.bd/domain/search ✅ দ্বিতীয় ধাপঃ বিটিসিএল এর ডোমেইন সার্ভিস এর ওয়েবসাইট https://bdia.btcl.com.bd/ ভিজিট করে একটি কাস্টমার একাউন্ট করে ফেলুন। ম্যানু থেকে "Sign in" এ ক্লিক করলে "Create account" অপসন পাবেন। যদি একাউন্ট থেকে থাকে তাহলে Sign in করুন। একাউন্ট ক্রিয়েট করতে গেলে দুটি অপসন পাবেন। ইন্ডিভিজুয়াল/ কম্পানি। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে পরের স্টেপে যান। আপনার প্রয়োজন হলে কম্পানি একাউন্ট করতে পারেন। নাম, মোবাইল নম্বরসহ বেসিক ইনফরমেসন দিয়ে একাউন্ট করতে পারবেন। ডকুমেন্ট হিসেবে আপনার জাতীয় পরিচয় পত্র(এনআইডি) দিতে হবে। ✅ তৃতীয় ধাপঃ এবার "Buy Domain name" থেকে যেই ডোমেইনটি কিনতে চাচ্ছেন সেটি সার্চ করুন। কত বছরের...
